ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বকশিবাজারে বাসের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১২, ৩ মে ২০২৪
বকশিবাজারে বাসের ধাক্কায় নিহত ১
ফাইল ফটো

রাজধানীর বকশিবাজারে বাসের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৫) নামের এক গাড়ি চালক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত আনোয়ার হোসেন ভোলা সদরের বাগার হাওলা গ্রামের মো. শাহেদ আলীর ছেলে। বকশিবাজার এলাকায় তিনি ভাড়া বাসায় থাকতেন। 

পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

আমজাদ হোসেন নামে এক পথচারী বলেন, আজ সন্ধ্যার কিছুক্ষণ আগে বকশিবাজার মোড়ে রাস্তা পার হওয়ার সময় মৌমিতা নামে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আনোয়ার হোসেনের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!