[ রাজধানী ]
নীলক্ষেতে ২ হোটেলে আগুন
ছবি: সংগৃহীত
রাজধানীর নীলক্ষেত মোড়ে সুলতানী ভোজ ও সিসি ফাইভ স্টার নামের দুটি খাবার হোটেলে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার রাত ১টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পলাশী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জিহান রহমান নাবিল অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে।
.png)
তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দোকান দুটির তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!