বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সকল সাড়ে ১১ টার দিকে মৃত ঘোষণা করেন।
খিলগাও থানার উপ-পরিদর্শক (এস আই) মো. শিহাব তন্ময় জানান, আমরা খবর পেয়ে খিলগাঁও আনসার হেডকোয়ার্টারের ২৮৩/সি নম্বর বাসার নিচতলার একটি রুমে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.png)
তিনি আরো জানান, আমরা স্বজনের কাছে থেকে জানতে পেরেছি নিহত মাগুরা থেকে তার দুলাভাই রফিকুল ইসলামের বাসায় বেড়াতে আসে। আর বেড়াতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কি কারণে গলায় ফাঁস দিয়েছে বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।