ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মাদক সম্রাজ্ঞী লাবনীসহ গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৬, ১৬ মে ২০২৪
মাদক সম্রাজ্ঞী লাবনীসহ গ্রেফতার ৭
ছবি: সংগৃহীত

রাজধানীর ওয়ারি এলাকা থেকে মাদক কারবারি চক্রের মূলহোতা ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনী আক্তারসহ (৩৬) সাতজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

বৃহস্পতিবার এ তথ্য জানান র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শামীম।

গ্রেফতকৃতররা হলেন- লাবনী আক্তার (৩৬), তার প্রধান সহযোগী মো. আক্তার হোসেন (৩৪), মো. মনিরুল্লাহ ড্যানি (৩২), মো. মোক্তার হোসেন (৩৬), মো. আল আমিন মোহসিন (৩৯), মো. মিলন মিয়া (৪৫) ও রুপা বেগম (২৮)।

Advertisement

এএসপি মো. শামীম বলেন, গত বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতরের সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৭৬৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, গ্রেফতার লাবনী আক্তার মাদক কারবারি এ চক্রের মূলহোতা। দীর্ঘদিন ধরে চক্রটি অভিনব পদ্ধতিতে অবৈধ ইয়াবা ট্যাবলেট উখিয়া সীমান্তবর্তী এলাকা থেকে কিনে নিয়ে আসে। এরপর এসব মাদক রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। তারা যাত্রীসেজে ও পণ্যবাহী গাড়িতে মালামাল পরিবহনের আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করতো।

গ্রেফতারকৃতরদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!