ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাস্তায় অসুস্থ হয়ে আনসার সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৭, ১৬ মে ২০২৪
রাস্তায় অসুস্থ হয়ে আনসার সদস্যের মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর নিউমার্কেটে রাস্তায় হঠাৎ অসুস্থ হয়ে আবু তালেব (৫০) নামের এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবু তালেব শাহবাগ থানার আনসার-ভিডিপির প্লাটুন কমান্ডার। তিনি নিউমার্কেট সিটি কমপ্লেক্সে দায়িত্বরত ছিলেন। তার বাড়ি পাবনার ভাঙ্গুরা থানার চরপাড়া গ্রামে।

Advertisement

তাকে হাসপাতালে নিয়ে আসা মো. বেলাল নামে এক দোকান কর্মচারী জানান, বেলা সোয়া ২টার দিকে নিউমার্কেট এলাকার চন্দ্রিমা সুপার মার্কেটের সামনের রাস্তা দিয়ে তিনি যাওয়ার সময় দেখেন রাস্তায় ঐ ব্যক্তি পড়ে আছেন। তাকে ঘিরে আছেন অনেক লোক এবং মাথায় পানি ঢালা হচ্ছে। তখন তিনি ঐ ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!