ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে কক্সবাজার এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৭, ১৮ মে ২০২৪
রাজধানীতে কক্সবাজার এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন
ফাইল ফটো

রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় কক্সবাজার এক্সপ্রেসের ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে বগি ও ইঞ্জিনের সংযোগকারী হুক খুলে বিকল হয়ে পড়ে ট্রেনটি।

বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার শাহাদাৎ হোসেন।

Advertisement

রাতে তিনি গণমাধ্যমকে বলেন, কক্সবাজার এক্সপ্রেসের ট্রেনটি তেজগাঁও থেকে কমলাপুর স্টেশনের দিকে প্রবেশের সময় খিলগাঁও রেলগেটে ইঞ্জিন থেকে হুক খুলে যায়। ওই ইঞ্জিনে আর কাজ করা যাবে না। অন্য আরেকটি ইঞ্জিন এনে ট্রেনটি কমলাপুর নিয়ে আসা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!