সোমবার সকালের দিকে এ ঘটনা ঘটে। পরে সকাল পৌনে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত জালাল মিয়া মানিকগঞ্জ সদরের জগন্নাথপুর গ্রামের মৃত নঈমুউদ্দিন শেখের ছেলে। তিনি বাবুবাজার এলাকায় ভাড়া থাকতেন। বাবুবাজার এলাকায় কাগজের ব্যবসায়ী ছিলেন তিনি।
.png)
নিহতের ছেলে হাসান জানান, আমার বাবা বাবুবাজার এলাকায় একজন কাগজের ব্যবসায়ী। সকালের দিকে দোকানে গিয়ে ফ্যান ছাড়ার জন্য বিদ্যুতের সুইচে হাত দেওয়া মাত্রই অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন বাবা। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।