আর এই টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে নগরবাসীকে দুর্ভোগে পোহাতে হচ্ছে। বৃষ্টিতে বেশি ভোগান্তিতে পড়েছেন কর্মক্ষেত্রে যাওয়া ও খেটেখাওয়া মানুষেরা।
সোমবার দুপুরে সরেজমিন দেখা গছে, বৃষ্টিতে রাজধানীর গ্রিনরোড, নিউমার্কেট, ধানমন্ডি ২৭, মানিক মিয়া অ্যাভিনিউ, বাড্ডা, মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর ১০ নম্বর, ১৩ নম্বর, ১৪ নম্বর, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, হাতিরঝিলের কিছু অংশ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তায়, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, মোহাম্মদপুরের কিছু অংশে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
.png)
এদিকে সকালে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে অনেকেই সড়কে বাস পাননি। এতে কর্মস্থলে পৌঁছাতে অনেককে বেগ পেতে হয়েছে। কয়েকগুণ ভাড়া বেশি দিয়ে অফিসে যেতে হয়েছে।
মিরপুর-১৩ নম্বরে বাসা থেকে বেরিয়েই হাঁটু পানির মুখোমুখি হন বেসকারি চাকরিজীবী রাকিব হোসেন। তিনি বলেন, ঘর থেকে বেরিয়েই দেখি সড়কে হাঁটুসমান পানি। কিছুটা পানি পেরিয়ে রিকশার জন্য অপেক্ষা করেন। এরপর তিনগুণ বেশি রিকশা ভাড়ায় অফিসে আসেন তিনি। অফিসে আসতেই বৃষ্টিতে সারা শরীর ভিজে চুপচুপ।
এদিকে সকাল থেকে ঝোড়ো বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন সকাল সকাল কাজে বের হওয়া রাজধানীর মানুষজন। রাজধানীর কিছু কিছু সড়ক, অলিগলিতে কিছুটা জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় যাতায়াত, চলাফেরা, গণপরিবহনে উঠতে ভোগান্তি; সব মিলিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে মানুষজনকে।