ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

জলাবদ্ধতা নিরসনে কাজ করেছে ডিএনসিসির কুইক রেসপন্স টিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৭, ২৭ মে ২০২৪
জলাবদ্ধতা নিরসনে কাজ করেছে ডিএনসিসির কুইক রেসপন্স টিম
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, জলাবদ্ধতা নিরসনে ৫ হাজার ৩০০ কর্মী নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, প্রতিটি কুইক রেসপন্স টিমে ১০ জন করে মোট ১০০ জন সদস্য কাজ করছে।

সোমবার বিকেলে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম কেন্দ্রীয় মনিটরিং সেন্টার পরিদর্শন করেন।

Advertisement

ডিএনসিসি মেয়র বলেন, সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রায় ১২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এত ভারী বৃষ্টিতেও ডিএনসিসি এলাকায় প্রধান সড়কগুলোতে কোথাও দীর্ঘসময় পানি জমে থাকেনি। জলাবদ্ধতা নিরসনে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পাঁচ হাজারের অধিক পরিচ্ছন্নতা কর্মী। পাশাপাশি কাজ করছে ১০টি কুইক রেসপন্স টিম (QRT)। প্রতিটি কুইক রেসপন্স টিমে ১০জন করে মোট ১০০জন সদস্য রয়েছেন।

হটলাইন নম্বরের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ডিএনসিসির হটলাইন নম্বর ১৬১০৬ নম্বরে প্রাপ্ত ৯৪ স্পটের জমে থাকা পানি অপসারণ করা হয়েছে। ডিএনসিসির ১০টি অঞ্চলের সড়কে উপড়ে পড়া বড় ও মাঝারি মিলিয়ে মোট ১০৮টি গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

এছাড়াও জলাবদ্ধতা নিরসনে পুরো কার্যক্রম নগর ভবনের কেন্দ্রীয় মনিটরিং সেন্টার থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে বলেও জানান মেয়র মো. আতিকুল ইসলাম।  

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!