ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শেখেরটেকে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪০, ১ জুন ২০২৪
শেখেরটেকে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে
ফাইল ফটো

রাজধানীর মোহাম্মদপুরে শেখেরটেকের আবাসিক ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় প্রায় সোয়া এক ঘণ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

রাফি আল ফারুক বলেন, শুক্রবার রাত ১০টা ২৫ মিনিটে রাজধানীর মোহাম্মদপুর ১০ নম্বর শেখেরটেকে একটি ছয়তলা বিশিষ্ট আবাসিক ভবনের দোতলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয় ঘটনাস্থলে। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা যায়।

Advertisement

তবে কীভাবে এ আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিস সদর দফতরের এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!