[ রাজধানী ]
রাজধানীতে একপশলা স্বস্তির বৃষ্টি
ফাইল ফটো
প্রচণ্ড গরমের মধ্যেই হঠাৎ বৃষ্টির দেখা মিলেছে রাজধানীতে। রোববার সন্ধ্যায় বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি মিলেছে।
রোববার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় এ বৃষ্টি দেখা যায়।
এর আগে, রাত ১টার মধ্যে দেশের ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জাননো হয়।
.png)
পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম ও উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজধানী ঢাকা
লিংক সফলভাবে কপি হয়েছে!