রোববার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে এ ঘটনা ঘটে।
এ ঘটনার একাধিক সিসিটিভি ফুটেজ পেয়েছে পুলিশ। একটি ফুটেজে দেখা গেছে, এক পক্ষের লোকজন একটি সাদা প্রাইভেটকার নিয়ে একটি দোকানের সামনে গিয়ে থামে। গাড়ি থেকে বেরিয়ে কয়েকজন ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে মারধর করে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়।
.png)
আরেকটি ফুটেজে দেখা গেছে, ঐ প্রাইভেটকারের পেছনে দৌড়াচ্ছেন এক ব্যক্তি। তার হাতে পিস্তল।
মতিঝিল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বিরোধপূর্ণ জমিতে এক পক্ষ ভবন নির্মাণের করছিল। প্রতিপক্ষ এসে কাজে বাধা দিলে ফাঁকা গুলি ছোড়া হয়। যে পিস্তল দিয়ে গুলি ছোড়া হয়েছে, সেটি মো. রাজুর নামে লাইসেন্স করা।
ওসি আরো বলেন, এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কে কাকে অপহরণ করেছে তাৎক্ষণিক জানা যায়নি। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।