ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৮, ১০ জুন ২০২৪
আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ফাইল ফটো

গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য রাজধানীর বিভিন্ন স্থানে আজ (সোমবার) ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

এতে বলা হয়, সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), বাসাবো, শাহজাহানপুর এবং গোপীবাগ এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Advertisement

এছাড়া ঐ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!