ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

নয়াপল্টনের সেই বাড়িতে ভিওআইপি সরঞ্জামসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৫, ১০ জুন ২০২৪
নয়াপল্টনের সেই বাড়িতে ভিওআইপি সরঞ্জামসহ গ্রেফতার ১
নয়াপল্টনের সেই বাড়ির সামনে র‌্যাবের ব্রিফিং। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর নয়াপল্টনের একটি বাড়িতে অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) সরঞ্জামাদির সন্ধান পেয়ে সোমবার সকাল থেকে ঘিরে রেখেছিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সেই বাড়ি থেকে ভিওআইপি সরঞ্জাম উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর জানান, নয়াপল্টনের ৬৩ নম্বরের অ্যাপার্টমেন্টের ৬তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসা করছিল সাইফুল নামের এক ব্যবসায়ী।

তিনি বলেন, অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ ৩০ হাজার সিম, ৪টি গুলি, ৭টি ল্যাপটপ পাওয়া গেছে। এ সময় সাইফুলকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

র‌্যাব জানায়, আন্তর্জাতিক একটি চক্রের যোগসাজশে এসব সরঞ্জাম ব্যবহার করে আন্তর্জাতিক ফোন কল ক্লোনিং করছিল চক্রটি। এতে তারা সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিতো।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: র‌্যাব
লিংক সফলভাবে কপি হয়েছে!