ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢাকায় ২০ হাটে কোরবানির পশু বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৫, ১৩ জুন ২০২৪
ঢাকায় ২০ হাটে কোরবানির পশু বিক্রি শুরু
ফাইল ফটো

রাজধানীর দুই সিটি কর্পোরেশন এলাকায় আজ থেকে স্থায়ী ২টিসহ ২০টি হাটে আনুষ্ঠানিকভাবে কোরবানির পশু বেচা-বিক্রি শুরু হয়েছে।

বৃহস্পতিবার থেকে পশুর হাটগুলোতে দেশের বিভিন্ন জায়গা থেকে কোরবানির পশু নিয়ে এসেছেন খামারিরা।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় গাবতলীর স্থায়ী হাটসহ ৯টি হাট এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় সারুলিয়া স্থায়ী পশুর হাটসহ ১১টি হাট বসেছে। তবে এ বছর আদালতের নির্দেশনার কারণে আফতাবনগরে হাট বসবে না।

Advertisement

ডিএনসিসি সূত্রে জানা গেছে,  উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বসবে স্থায়ী ১টি ও অস্থায়ী ৮টি হাট। এবার বৃহস্পতিবার থেকে ঈদের দিন সকাল পর্যন্ত ৫ দিন হাট বসবে। কোরবানির পশু কেনা-বেচা নিরাপদে ও স্বাচ্ছন্দে যেন করা যায় সে জন্য উত্তরের হাটগুলোতে সব ব্যবস্থাই নেয়া হয়েছে।

ডিএনসিসি এলাকার হাটগুলোতে ক্রেতারা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পশু ক্রয় করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে ইনস্ট্যান্ট ব্যাংক অ্যাকাউন্ট খুলে যে কেউ টাকার লেনদেন করতে পারবে। এ জন্য হাট এলাকায় অসংখ্য ব্যাংক বুথ রাখা হয়েছে।

ঢাকা উত্তরে অস্থায়ী ৮টি হাটের মধ্যে রয়েছে- উত্তরা দিয়াবাড়ীর ১৬ ও ১৮ নম্বর সেক্টরের পাশের খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পাশের খালি জায়গা, মস্তুল চেকপোস্ট এলাকা, মিরপুর ৬ নম্বর সেকশনের ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, ভাটারার সুতিভোলা খালের কাছের খোলা জায়গা, মোহাম্মদপুরের বছিলায় ৪০ ফুট সড়কের পাশের খালি জায়গা, ভাটুলিয়া সাহেব আলী মাদরাসা থেকে রানাভোলা স্লুইচগেট পর্যন্ত খালি জায়গা ও দক্ষিণখানের জামুন এলাকার খালি জায়গা।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!