ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গাবতলী হাটে বেচাকেনা তুঙ্গে, মাঝারি গরুতে আগ্রহ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৯, ১৫ জুন ২০২৪
গাবতলী হাটে বেচাকেনা তুঙ্গে, মাঝারি গরুতে আগ্রহ 
ফাইল ফটো

আর একদিন পেরোলেই আগামী সোমবার কোরবানির ঈদ। তাই শেষের দিন রোববার পশু কেনার ঝক্কি-ঝামেলা এড়াতে শনিবার সকাল থেকেই পশুর হাটে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়ও।

শনিবার সরেজমিন গাবতলী পশুর হাট ঘুরে দেখা গেছে, বড় গরুর প্রতি ক্রেতাদের তেমন একটা আগ্রহ নেই। তবে মাঝারি গরুর প্রতি ক্রেতাদের বেশ চাহিদা রয়েছে।

বাজার ঘুরে দেখা গেছে, ছোট আকারের বিশেষ করে ৮০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা দামের গরু বেচাকেনা শুরু হয়েছে। ক্রেতারা এই দামের গরুর আশেপাশেই ভিড় জমাচ্ছেন।

Advertisement

গাবতলী গরুর হাটে প্রধান হাসিল ঘরের পাশেই সারি সারি কয়েকটি স্থানে বড় গরু রাখা হয়েছে। তবে বড় গরুর আশপাশে তেমন ক্রেতা সমাগম লক্ষ্য করা যায়নি।

সাভার থেকে আটটি বড় গরু হাটে তুলেছেন রকিব মিয়া। এক একেকটার দাম চাওয়া হচ্ছে ৫ থকে ৬ লাখ টাকা করে। এসব গরু থেকে ১৫-১৭ মণ মাংস পাওয়া যাবে বলে জানান খায়ের মিয়া।

তিনি বলেন, খাবারের যে দাম, তিন বছরে যা খরচ করেছি, কাস্টমার অর্ধেক দামও বলে না। জানি না এখন কি হবে। আল্লাহ-ই ভালো জানেন।

মোহাম্মদপুর এলাকা থেকে গরু কিনতে এসেছেন খায়রুল ইসলাম। তিনি বলেন, এক থেকে দেড় লাখ টাকার মধ্যে একটি গরু কিনতে চাই। দেশি ও মাঝারি গরু আমার পছন্দের।

কুড়িগ্রামের সজিব ব্যাপারী, হাটে ৫৫টি মাঝারি গরু তুলেছেন। গরুপ্রতি ৪-৫ হাজার টাকা লাভে ৩০টি গরু বিক্রি করেছেন বলে তিনি জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!