[ রাজধানী ]
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ফাইল ফটো
রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় চলন্ত ট্রেনে কাটা পড়ে আলম হোসেন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত আলম হোসেন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বটগ্রাম এলাকার সিরাজুল হকের সন্তান।
তিনি বলেন, আলম হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
.png)
আলম হোসেনের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় জানানো হয়েছে বলেও জানিয়েছেন মো. বাচ্চু মিয়া।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!