সোমবার দুপুরে পশুর বর্জ্যের আনুষ্ঠানিক অপসারণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ আশা প্রকাশ করেন তিনি।
ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের শীতলক্ষ্যা হলে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে মেয়র বলেন, আমাদের এবারের প্রস্তুতি আগের বারের চেয়ে আরো ভালো। আমাদের সক্ষমতাও বেড়েছে। কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, কর্মকর্তা-কর্মচারীরা দুপুর ২টার জন্য অপেক্ষা না করে তার আগেই কাজ শুরু করে দিয়েছে। আমরা আত্মবিশ্বাসী, ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে যে লক্ষ্যমাত্রা দিয়েছি, তার অনেক আগেই আমরা ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পারবো।
.png)
তিনি বলেন, ঢাকাবাসীর যে প্রত্যাশা এবং আমাদের যে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা, সেটি হলো ২৪ ঘণ্টার মধ্যে যেন বর্জ্য অপসারণ হয়, শহর পরিষ্কার হয়। বৃষ্টি হলে যেন জলাবদ্ধতা সৃষ্টি না হয় এবং সংশ্লিষ্ট সবাই যেন এ ব্যাপারে সজাগ থাকে, সে লক্ষ্যে দিকনির্দেশনা দেন মেয়র।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্যানেল মেয়র ও ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদ উল্লাহ মিনু প্রমুখ বক্তব্য রাখেন।