ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঈদের দিনেও ভিড় নেই হাতিরঝিলে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৪, ১৭ জুন ২০২৪
ঈদের দিনেও ভিড় নেই হাতিরঝিলে
ছবি: সংগৃহীত

ছুটির দিনগুলোতে হাতিরঝিলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। ছোট-বড় সব বসয়ীদের মিলনমেলায় পরিণত হয় হাতিরঝিলের ব্রিজগুলো। তবে এবার ঈদের দিন হাতিরঝিলে দর্শনার্থী ঘুরতে এলেও ছিল না বাড়তি চাপ।

সোমবার সন্ধ্যায় হাতিরঝিলে দেখা যায়, অনেকে পরিবার প্রিয়জনদের নিয়ে ঘুরতে এসেছেন। তবে গত ঈদের তুলনায় এবার দর্শনার্থীর সংখ্যা অর্ধেকেরও কম দেখা গেছে। 

হাতিরঝিলে চা বিক্রেতা আসাদ বলেন, ঈদের সময় অনেক মানুষ আসে। বিক্রিও বেশি হয়। তবে এবার একেবারেই মানুষ নেই। গত শুক্রবারও এর থেকে বেশি মানুষ ছিল।

Advertisement

প্রতিবার ঈদের সময় হাতিরঝিলের নৌকায় চড়ার জেটি ঘাটগুলোতে দর্শনার্থীদের দীর্ঘ লাইন থাকে। নৌকায় চড়তে দাঁড়িয়ে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। এবার সেখানেও কোনো ভিড় দেখা যায়নি।

ভ্রাম্যমাণ অনেক বিক্রেতা হাতিরঝিলে বেলুন, আইসক্রিম, হাওয়াই মিঠাই, চানাচুর, ঝালমুড়িসহ বিভিন্ন পণ্য বিক্রেতারাও বলছেন, এবার হাতিরঝিলে মানুষ অনেক কম এসেছে। ফলে তারা যেমন বিক্রির প্রত্যাশা করেছিলেন, সেটি হচ্ছে না।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!