ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই অজ্ঞাত ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৪, ২০ জুন ২০২৪
ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই অজ্ঞাত ব্যক্তি নিহত
প্রতীকী ছবি

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে ও পুরানো পল্টনে দুজন নিহত হয়েছেন। তবে তাদের কারোরই নাম পরিচয় জানা যায়নি। 

বুধবার রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীতে এবং বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় পল্টনে এ পৃথক দুর্ঘটনা ঘটে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, আনুমানিক ৩২ বছর বয়সী ঐ ব্যক্তি অনেক বছর ধরে পুরানো পল্টন মোড়ে থাকতেন। সেখানে রোড ডিভাইডারের ওপর ঘুমাতেন। ভোর সাড়ে ৫টার দিকে একটি ট্রাক রোড ডিভাইডারের উপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ঐ ব্যক্তি। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
 
এদিকে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হীরামন বিশ্বাস জানান, অজ্ঞাতনামা ৩৮ বছর ঐ ব্যক্তিও ভবঘুরে। গতরাত সাড়ে ১১টার দিকে সে নিজেই যাত্রাবাড়ী জনপদ মোড়ে সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে উঠে যায়। সেখানে কোনো একটি যানবাহনের ধাক্কায় নিহত হন। ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে রাতেই তার মরদেহ উদ্ধার করা হয়।
 
ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান এসআই হীরামন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!