[ রাজধানী ]
রাজধানীতে এক পশলা বৃষ্টি
ফাইল ফটো
আষাঢ়ের শুর থেকেই বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। শনিবার ভোর থেকেই মেঘে ঢেকে ছিল রাজধানী ঢাকার আকাশ সকাল সাড়ে ৮ টার দিকে সেই মেঘই এক পশলা বৃষ্টি হয়ে নেমে আসে রাজধানীর বুকে। এতে করে কিছুটা সমস্যায় পড়েন দিনের শুরুতেই পথে নামা কর্মজীবী মানুষ।
ঢাকাসহ প্রায় সব বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, শনিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!