ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কলকাতায় ছিনতাই হওয়া মোবাইল ঢাকায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৮, ১ জুলাই ২০২৪
কলকাতায় ছিনতাই হওয়া মোবাইল ঢাকায় উদ্ধার
উদ্ধারকৃত আইফোন। ছবি: সংগৃহীত

ভারতের কলকাতা থেকে ছিনতাই হওয়া একটি আইফোন ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাজধানীর কেরানীগঞ্জের এক ব্যক্তির কাছ থেকে আইফোনটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া আইফোনটির মালিক মৌটুসী গাঙ্গুলি নামের ভারতীয় এক নাগরিকের। আইফোনটি গত বছরের ২৬ জুলাই কলকাতার বেনিয়া পুকুর থানা এলাকার পার্ক সার্কাস থেকে ছিনতাই হয়। পরে ২৭ জুলাই মৌটুসী গাঙ্গুলির মেয়ে অস্মিতা গাঙ্গুলী বেনিয়া পুকুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর তিনি ভারতে বসে প্রযুক্তি ব্যবহার করে জানতে পারেন ফোনটি বাংলাদেশে এসেছে।

Advertisement

এরপর অস্মিতা গাঙ্গুলী ইন্টারনেটের মাধ্যমে ঢাকা মোট্রোপলটিন পুলিশের শাহজাহানপুর থানার এসআই মিলটন কুমার দেবের খবর পান। এসআই মিলটন কুমার বিভিন্ন সময় ছিনতাই ও চুরি হওয়া মোবাইল উদ্ধার করেছেন। 

পরে তিনি কলকাতায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে জিডির কপি বাংলাদেশে পাঠান এবং এসআই মিল্টনের সঙ্গে যোগাযোগ করেন। একপর্যায়ে এসআই রোববার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ফোনটি উদ্ধার করেন।  

এসআই মিলটন কুমার দেব সাংবাদিকদের বলেন, উদ্ধার হওয়া আইফোনটি ভারতীয় দূতাবাসের মাধ্যমে মৌটুসী গাঙ্গুলিকে বুঝিয়ে দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!