ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মোবাইলে কথা বলার সময় লিফটের ফাঁকা দিয়ে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৩, ২ জুলাই ২০২৪
মোবাইলে কথা বলার সময় লিফটের ফাঁকা দিয়ে পড়ে যুবকের মৃত্যু
মো. ওসমান মোল্লা- ফাইল ফটো

রাজধানীর দনিয়ায় নির্মাণাধীন একটি ভবনে মোবাইল ফোনে কথা বলার সময় লিফটের ফাঁকা অংশ দিয়ে পড়ে মো. ওসমান মোল্লা নামের এক যুবক মারা গেছেন। 

সোমবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

ওসমানের বন্ধু ইসমাইল হোসেন জানান, সন্ধ্যায় দনিয়া এলাকায় এক বন্ধুর বাসায় বেড়াতে যান ওসমান। পরে বন্ধুর বাসার নির্মাণাধীন ৪ তলার ছাদে লিফটের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় লিফটের ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে যান।

Advertisement

পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দনিয়া এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন মো. ওসমান মোল্লা। যশোর জেলার সদর উপজেলার বক্তার হুশতলা গ্রামের মো. হাফিজুল মোল্লার সন্তান তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!