[ রাজধানী ]
রাজধানীর গুরুত্বপূর্ণ যে সড়ক চার মাস বন্ধ থাকবে
ফাইল ফটো
রাজধানীর বিমানবন্দর-দক্ষিণখান সড়কের অন্তর্গত হজ ক্যাম্প থেকে বিমানবন্দর রেললাইন পর্যন্ত সড়ক টানা ৪ মাস বন্ধ থাকবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণ কাজের জন্য এ সড়ক বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার আন্ডারপাস নির্মাণ প্রকল্প কর্তৃপক্ষ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজ চলা অবস্থায় প্রকল্পের আওতাধীন এয়ারপোর্ট-দক্ষিণখান রোডের অন্তর্গত হজ ক্যাম্প থেকে বিমানবন্দর রেললাইন পর্যন্ত সংযোগ সড়ক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে পরবর্তী ১২০ দিন পর্যন্ত বন্ধ থাকবে।
.png)
সব ধরনের যানবাহন ও পথচারীদের ঐ সময়ে বিকল্প সড়ক হিসেবে কাওলা সড়ক ব্যবহারের অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে সাময়িকভাবে রাস্তা বন্ধ রাখার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!