ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মতিঝিলে রান্নাঘরে মিললো গৃহবধুর ঝুলন্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৭, ৫ জুলাই ২০২৪
মতিঝিলে রান্নাঘরে মিললো গৃহবধুর ঝুলন্ত মরদেহ
ছবি প্রতীকী

রাজধানীর মতিঝিলের দক্ষিণ কমলাপুরে বাসার রান্নাঘর থেকে শান্তা আক্তার (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালের দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শান্তা লক্ষ্মীপুরের রায়পুরা সদরের আব্দুল কাদের মিয়ার মেয়ে। বর্তমানে স্বামীর সঙ্গে কমলাপুরের বাসায় ভাড়া থাকতেন। এক মেয়ে দুই ছেলের জননী ছিলেন শান্তা। 

Advertisement

মতিঝিল থানার এসআই ফাতেমা খাতুন বলেন, খবর পেয়ে আজ দক্ষিণ কমলাপুর চতুর্থ তলার রান্নাঘর থেকে গলায় ওড়না পেঁচানো গৃহিণীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফাতেমা খাতুন বলেন, আমরা নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে স্বামী সৈয়দ রাসেলের সঙ্গে অভিমান করে শান্তা আক্তার এ ঘটনা ঘটিয়েছেন। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!