ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৫, ৮ জুলাই ২০২৪
রাজধানীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. ইকবাল হোসেন। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর বাড্ডা এলাকা থেকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. ইকবাল হোসেনকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। 

সোমবার দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১০) সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম জে সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‌্যাব-১০ এর একটি দল রোববার বিকেল ৫টার দিকে রাজধানীর বাড্ডা থানার আনন্দনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

Advertisement

র‌্যাব জানায়, বরিশাল জেলার গৌরনদী থানার ২০০২ সালের ৩১ মে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. ইকবাল হোসেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এম জে সোহেল জানান, উল্লেখিত মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে মো. ইকবাল হোসেন। সে মামলার পর থেকে রাজধানীর বাড্ডাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। সংশ্লিষ্ট থানায় আসামিকে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!