[ রাজধানী ]
৬ ঘণ্টা পর ঢাকায় ট্রেন চলাচল স্বাভাবিক
ফাইল ফটো
আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধে প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।
বুধবার সরকারি চাকরিতে কোটা বাতিলেন দাবিতে দেশব্যাপী সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকার রেললাইনে অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে দুটি লাইনেই ট্রেন চলাচল বন্ধ থাকে।
দুপুরে ঢাকা রেলওয়ে থানা ওসি ফেরদাউস আহমেদ বিশ্বাস জানান, কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা মহাখালী আমতলা লেভেল ক্রসিং, বনানী চেয়ারম্যান বাড়ির পাশাপাশি ও কারওয়ান বাজারে রেললাইনে অবস্থান নেন। বেলা সাড়ে ১১ টা থেকে তারা রেললাইনের ওপরে বসে আছেন। এতে দুই পাশেই রেল চলাচল বন্ধ থাকে।
.png)
ওসি বলেন, রেললাইন অবরুদ্ধ থাকায় ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িক সময়ে জন্য বন্ধ হয়ে যায়।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!