[ রাজধানী ]
তিন ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টি ঢাকায়
ফাইল ফটো
রাজধানীতে ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ভারি বর্ষণ হয়েছে। আবহাওয়া অফিসের হিসাবে, বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৬০ মিলিমিটার। ভারি বৃষ্টিতে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, আজ সারাদিন কম-বেশি বৃষ্টি হবে। তবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে। বৃষ্টিপাতের প্রবণতা কমে এলে স্বাভাবিকভাবে তাপমাত্রা একটু বেড়ে যাবে। সামনের সপ্তাহে তাপমাত্রা কিছুটা বাড়তি থাকবে। এতে ভ্যাপসা গরম অনুভূত হবে।
আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এখন সারাদেশে যেকোনো মুহূর্তে ভারি বৃষ্টি হতে পারে। এর আগে ৪৮ ঘণ্টার ভারি বর্ষণের সতর্কবাণী দেয় আবহাওয়া অফিস। ভারি বর্ষণের কারণে পাহাড় ধসের আশঙ্কার কথাও জানায় সংস্থাটি।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!