ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

খিলগাঁওয়ে রেস্টুরেন্টে আগুন, দগ্ধ দুই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৪৩, ১৩ জুলাই ২০২৪
খিলগাঁওয়ে রেস্টুরেন্টে আগুন, দগ্ধ দুই
ছবি: খিলগাঁওয়ে রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড।

রাজধানীর খিলগাঁওয়ে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন দুজন। শনিবার (১৩ জুলাই) রাতে খানাস নামে একটি রেস্টুরেন্টের রান্নাঘরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের পর পুরো ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। 

পরিদর্শনের পর ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আছে। তবে ধোঁয়া আছে। আপাতত উদ্বেগজনক কোনো ঘটনা ঘটবে না বলে মনে করা হচ্ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!