[ রাজধানী ]
চার স্টেশনে মেট্রোরেল চলাচল বন্ধ
ফাইল ফটো
মিরপুর ১০ নম্বরে সংঘর্ষের কারণে সাময়িক সময়ের জন্য মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনে মেট্রো ট্রেন চলাচল বন্ধ আছে।
বৃহস্পতিবার যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বেলা ২টা ২৫ মিনিট থেকে স্টেশনগুলোয় মেট্রোট্রেন চলাচল বন্ধ আছে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
তবে উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত এবং মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোট্রেন চলাচল স্বাভাবিক আছে বলে জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!