[ রাজধানী ]
বানানীর সেতু ভবনে আগুন
ছবি: সংগৃহীত
রাজধানীর মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের ভবন ও বানানী সেতু ভবনে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটকে পথে আটকে দিয়েছে শিক্ষার্থীরা। ফলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে পারছে না।
বৃহস্পতিবার বিকেল ৪টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পান ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের ভবন ও বানানী সেতু ভবনে আগুনের খবর পাই। খবর পেয়ে দ্রুত চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে এখন পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!