ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

দুই ঘণ্টা পর নিভলো ধানমন্ডির রেস্টুরেন্টের আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫১, ২৫ জুলাই ২০২৪
দুই ঘণ্টা পর নিভলো ধানমন্ডির রেস্টুরেন্টের আগুন
ফাইল ফটো

পৌনে দুই ঘণ্টার চেষ্টায় রাজধানীর ধানমন্ডিতে ফরেস্ট লাউঞ্জ নামে একটি রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে এ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন ।

তিনি বলেন, ভোর ৪টা ৪৫ মিনিটে ধানমন্ডি ১০/এ এলাকার ফরেস্ট লাউঞ্জ রেস্টুরেন্টে আগুন লাগার খবর আসে। পরে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে মোহাম্মদপুর ও হাজারিবাগ ফায়ার স্টেশনের চারটি ইউনিট। ভোর সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়।

Advertisement

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানা যায়নি বলে জানান খালেদা ইয়াসমিন।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!