[ রাজধানী ]
উত্তরায় এক দফা দাবিতে আনসার সদস্যদের বিমানবন্দর সড়ক অবরোধ
ফাইল ফটো
চাকরি জাতীয়করণের ‘এক দফা’ দাবিতে রাজধানীর উত্তরায় বিমানবন্দর সড়ক অবরোধ করেছেন অস্থায়ী আনসার সদস্যরা।
শুক্রবার বিকেল ৪টার দিকে বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় সেখানে প্রায় পাঁচশ আনসার সদস্য মিছিল করে।
বিক্ষোভের কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। ফলে সাধারণ যাত্রী ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
সারা দেশে ৫৩ হাজার আনসার সদস্য রয়েছেন। তারা ব্যাটালিয়ন আনসারের মতো চাকরির জাতীয়করণ চায়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!