ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

৩৮ দিন পর নতুন সূচিতে চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিদেবক
প্রকাশিত: ১৬:০১, ২৪ আগস্ট ২০২৪
৩৮ দিন পর নতুন সূচিতে চলবে মেট্রোরেল
ফাইল ফটো

৩৮ দিন পর আগামীকাল রোববার থেকে চালু হচ্ছে মেট্রোরেল সেবা। এ জন্য মেট্রোরেল চলাচলে নতুন সূচি প্রকাশ করা হয়েছে।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ জানান, গত বৃহস্পতিবার থেকে আজ শনিবার পর্যন্ত মেট্রোরেল ট্রায়াল (পরীক্ষামূলকভাবে চালানো) দেওয়া হয়েছে। আগামীকাল (রোববার) থেকে মেট্রোরেল চালু করা সম্ভব।

প্রকাশিত সূচি অনুযায়ী, উত্তরা থেকে সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ছাড়বে মেট্রোরেল। অপরদিকে এখান থেকে সর্বশেষ ছাড়া হবে রাত ৮টা ৩০ মিনিটে। এছাড়া মতিঝিল থেকে সকাল ৭টা ৩০ মিনিটে প্রথম ছাড়বে মেট্রোরেল। এখান থেকে সর্বশেষ ছাড়বে রাত সোয়া ৯টায়। প্রতি ১০ মিনিট, আট মিনিট, ১২ মিনিট পর পর ছাড়া হবে মেট্রোরেল।

Advertisement

কোটা সংস্কার আন্দোলন চলার সময় গত ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ঐদিন বিকেল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়।

আগামী রোববার থেকে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!