[ রাজধানী ]
লে-অফ ঘোষণায় আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত
আশুলিয়া থানার বুড়ীর বাজার এলাকায় বার্ডস গ্রুপের আর এন আর ফ্যাশনস লিমিটেড, বার্ডস গার্মেন্টস লিমিটেড, বার্ডস ফেডরেক্স লিমিটেড এবং বার্ডস এ এন্ড জেড লিমিটেড ফ্যাক্টরিতে লে-অফ ঘোষণার প্রতিবাদে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় (বাইপাইল মোড়ের উত্তর পাশে) অবস্থান করলে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে শ্রমিকদের কিছু অংশ বাইপাইল মোড়ে অবস্থান নিলে নবীনগর-চন্দ্রা মহাসড়কসহ বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কেও যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় গোলযোগের আশঙ্কায় নিকটবর্তী ফাউন্টেন গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কারখানাসহ ৪/৫টি ফ্যাক্টরি সাধারণ ছুটি ঘোষণা করে।
.png)
সকাল ১০টার দিকে সেনাবাহিনী ও বিজেবি’র টহল টিম ঘটনাস্হলে পৌঁছায়। তারা শ্রমিকদের প্রতি আহ্বান জানালে তারা রাস্তা ছেড়ে দিয়ে পাশে অবস্থান নেয়। সকাল সাড়ে ১০টায় সড়কে যানবাহন চলাচল শুরু হয়।
ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশের টহল টিম উপস্থিত আছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!