[ রাজধানী ]
বকেয়া বেতনের দাবিতে প্যারাডাইস ক্যাবলসের শ্রমিকদের মানববন্ধন
ফাইল ফটো
২০ মাসের বকেয়া বেতনসহ যাবতীয় পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে প্যারাডাইস ক্যাবলস লিমিটেড শ্রমিক ইউনিয়ন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ৬০-৭০ শ্রমিক এ মানববন্ধনে অংশ নেন। এতে নেতৃত্বে দেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রিয়াজ হোসেন।
পরে বেলা ১১টার দিকে প্যারাডাইস কেবলস লিমিটেড কারখানার শ্রমিকেরা একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে পুরানা পল্টন মোড় হয়ে শ্রম ভবনের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করে।
.png)
মানববন্ধন ও মিছিলে উপস্থিত ছিলেন- প্যারাডাইস কেবলস শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক মো. মাইন উদ্দিনসহ শ্রমিকরা।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!