ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার দুপুর ২টা ২০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ছাত্র সমাবেশ হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
.png)
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুনতাছির আহমাদ, সহ-সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরারসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।