শনিবার সকালে গত ৫ আগস্টের সহিংসতায় একজন ছাত্র চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে মারা যান। এ নিয়ে চিকিৎসকদের সঙ্গে একদল ছাত্রের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ছাত্ররা নিউরো সার্জারি অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকে চিকিৎসকদের ওপর অতর্কিত হামলা করে। এতে চারজন চিকিৎসক আহত হয় বলে খবর পাওয়া গিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত সাড়ে ৯টায় সেনাবাহিনী, ছাত্রসমন্বয়ক এবং ঢাকা মেডিকেলের পরিচালকের সমন্বয়ে মিটিং অনুষ্ঠিত হয়।
.png)
এ সময় চিকিৎসকরা ঘটনার সুষ্ঠু বিচারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় তারা কর্মবিরতিতে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।