ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহজালালে প্রায় তিন কোটি টাকার সোনাসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৮, ২ সেপ্টেম্বর ২০২৪
শাহজালালে প্রায় তিন কোটি টাকার সোনাসহ আটক দুই
ফাইল ফটো

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন কোটি টাকার সোনাসহ দুই নারীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। উদ্ধারকৃত সোনার মোট ওজন ২.৭৮৪ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৬৪ লাখ টাকা।

সোমবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আনুমানিক সকাল পৌনে ৯টার দিকে অবতরণের পর ইমিগ্রেশন কাউন্টারের কাছ থেকে ছনিয়া আক্তার ও ছালমা বেগম নামে দুই যাত্রীকে শনাক্ত করে কাস্টমস হলের গ্রিন চ্যানেলে এনে তাদের দুজনের দুটি হাতব্যাগ স্ক্যানিং করে সোনার অস্তিত্ব পাওয়া যায়। পরে গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ব্যাগগুলো খোলা হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে কালো স্কচ টেপে মোড়ানো দুটি বান্ডিলে ২৪ পিস সোনার বার উদ্ধার করা হয়।

Advertisement

আটক সোনাবারগুলো কাস্টম হাউস, ঢাকার মূল্যবান শুল্ক গুদামে জমা দেওয়া ও বিমানবন্দর থানায় যাত্রীদের হস্তান্তর করে মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!