[ রাজধানী ]
মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে গোলাগুলি, রিকশাচালক নিহত
ফাইল ফটো
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় মাদকব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি হয়েছে। এতে মো. সনু (৩২) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই সজীব বলেন, সকালে এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী বুনিয়া সোহেল, রানা, টুনটুন, বাবুসহ ৪০ থেকে ৫০ জনের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়। এ সময় কামাল বিরিয়ানি নামে একটি দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় বুনিয়া সোহেলের শটগানের গুলিতে সনু গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
নিহত সনু জেনেভা ক্যাম্পের ৫ নম্বর সেক্টরে থাকতো বলেও জানান তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!