[ রাজধানী ]
গোলাপ শাহ মাজার এলাকায় পরিবেশ স্বাভাবিক
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজার ভাঙার হুমকিতে মাজারটি ঘিরে রেখেছেন ভক্তরা। বুধবার থেকে মাজারের চারদিকে শতাধিক ভক্ত অবস্থান করছিলেন। এছাড়া ভক্তদের বড় একটি অংশ মাজারের চারদিকে বিভিন্ন গলিতে অবস্থান করছিলেন। এ অবস্থায় গোলাপ শাহ মাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার সরেজমিন দেখা গেছে, মাজার এলাকায় উৎসুক জনতা ভিড় করছে। তবে কাউকে মাজার ভাঙার চেষ্টা করতে দেখা যায়নি।
এদিকে, গোলাপ শাহ মাজারের চারপাশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থায় রয়েছেন।
.png)
এর আগে, ‘গুলিস্তানে গোলাপ শাহ মাজার ভাঙা কর্মসূচি’ নামে ফেসবুকে একটি ইভেন্ট খোলা হয়েছিল। সেখানে প্রায় ২২ হাজার মানুষ সাড়া দিয়েছিলেন। এরপরই মাজার ঘিরে ভক্তরা ভিড় করতে শুরু করেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!