রাজধানীর কারওয়ান বাজার, আগারগাঁও, মিরপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগের এ দৃশ্য দেখা গেছে।
আগারগাঁও এলাকার রিকশাচালক মো. রাসেল জানান, সড়কে যাত্রীর সংখ্যা কম। যারা বের হচ্ছেন তারাও পায়ে চালিত রিকশায় চড়ছেন না। কারণ অটোরিকশা দ্রুত চলে, বৃষ্টিতে কম ভিজতে হয়।
.png)
মোহাম্মদপুরে দিনমজুর আনু মিয়া জানান, বৃষ্টি মাথায় নিয়ে সকাল সকাল টাউন হল মোড়ে এসেও কাজ জোটেনি। কয়েক ঘণ্টা অপেক্ষার পর ঘরে ফিরে যাচ্ছেন তিনি।
এদিকে, বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে ফুটপাতে চায়ের দোকানগুলোতে খদ্দের সংকট দেখা গেছে। অলস সময় পার করছেন দোকানিরা। অনেক দোকান তো বৃষ্টির কারণে খোলাই হয়নি।
মিরপুরের বিকাশ ব্যবসায়ী আব্দুর রহিম বলেন, বৃষ্টিতে তো লোকজন ঘর থেকেই বের হয় না। ব্যবসা হবে কীভাবে?
মুদি দোকানি মোহাম্মদ হোসেন বলেন, গার্মেন্টস কর্মীরা সকালে বের হয়। এ কারণে সামান্য বেচাকেনা হয়েছে। পরবর্তীতে খুব একটা কাস্টমারের দেখা পাইনি।