ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত হওয়া মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন আগামীকাল শুক্রবার থেকে চালু হচ্ছে। তবে সংস্কার কাজ শেষ না হওয়ায় মিরপুর-১০ স্টেশন বন্ধ থাকবে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএসটিসিএল) প্রধান কার্যালয়ে আয়োজিত কনফারেন্সে এসব তথ্য জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।