ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বনানীতে বিপুল পরিমাণ মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪২, ২০ সেপ্টেম্বর ২০২৪
বনানীতে বিপুল পরিমাণ মদ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে একটি অভিজাত হোটেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বৃহস্পতিবার রাত ৯টা থেকে বনানীর সুইট ড্রিম হোটেলে অভিযান চালিয়ে এসব মদ ও বিয়ার উদ্ধার করা হয়।

অভিযানে ১৫০০ এর অধিক বিয়ারের ক্যান, প্রায় ১ হাজার বিদেশি মদ ও নগদ চার লাখ টাকা উদ্ধার এবং হোটেলটির ম্যানেজারসহ তিনজনকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক তানভির মমতাজের নেতৃত্বে ৩০ জনের একটি দল প্রায় ৬ ঘণ্টা ধরে এ অভিযান পরিচালনা করেন।

Advertisement

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক তানভির মমতাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, যেসব জায়গায় অবৈধ নেশাজাতীয় দ্রব্য থাকবে সেখানেই মাদক নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান পরিচালনা করবে। মাদকের সঙ্গে জড়িত সবারই আইনের আওতায় আনা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!