ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

জামায়াতে ইসলামীর ব্যবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৯, ২১ সেপ্টেম্বর ২০২৪
জামায়াতে ইসলামীর ব্যবসায়ী সমাবেশ
ছবি- ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে ‘ব্যবসায়ী সমাবেশ-২০২৪’ চলছে।

শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ সমাবেশ শুরু হয়। যা এখনো চলছে। এতে ৭০০ থেকে ৮০০ জন উপস্থিত রয়েছেন। 

জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মাদ তাহের। 

Advertisement

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত রয়েছেন- জামায়েত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি আব্দুল মান্নান, ব্যবসায়ী আইয়ুব আলী ফরাজী, এনায়েত উল্লাহ প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!