ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৮, ২৩ সেপ্টেম্বর ২০২৪
পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
ছবি- ডেইলি বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসীদের দ্বারা নিরীহ বাঙালীদের ওপর নির্যাতন, হামলা, হত্যা ও অগ্নি সংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশ থেকে নতুন কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়েছে।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ছাত্র-জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় ৫০ থেকে ৬০ জন উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনের ঘোষণা দিয়েছেন তারা। সোমবার বিকেল ৪টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Advertisement

এদিন উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মামুন ভূঁইয়া, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি মো. শাহাদাত হোসেন প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!