[ রাজধানী ]
প্রেসক্লাবের সামনে পার্বত্য চট্টগ্রামের ছাত্র জনতার বিক্ষোভ
প্রেসক্লাবের সামনে পার্বত্য চট্টগ্রামের ছাত্র জনতার বিক্ষোভ। ছবি: ডেইলি বাংলাদেশ
পার্বত্য চট্টগ্রামের বসবাসরত ছাত্র জনতার উদ্যোগে নিরীহ বাঙালিদের ওপর হামলা হত্যা, নির্যাতন ও অগ্নি সংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মামুন ভূঁইয়া, প্রতিষ্ঠাতা সভাপতি, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, মো. শাহাদাত হোসেন সভাপতি, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, মো. হাবিব আজম সাধারণ সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ প্রমুখ।
.png)
সংগঠনটি বিকেল ৪টার দিকে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করার কর্মসূচি ঘোষণা করেছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!