ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সমাবেশ-মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪২, ২৭ সেপ্টেম্বর ২০২৪
রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সমাবেশ-মিছিল
ছবি- ডেইলি বাংলাদেশ

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের মহারাষ্ট্রে পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রাজধানীর শান্তিনগর মোড় প্রদক্ষিণ করে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এসে শেষ হয়। এতে অংশ নেন ১৮০-২০০ জন।

বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মজিবুর রহমান হামিদী।

Advertisement

সমাবেশে বক্তারা বলেন, ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারীদের ফাঁসি চাই। আমাদের নবীকে অপমান মেনে নেবো না। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করতে হবে। আজ আমরা প্রতিবাদ করছি, কাল দেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান কটূক্তির প্রতিবাদ করবে।

সরকারের কাছে দাবি জানিয়ে তারা বলেন, আপনারা ক্ষমতায় আছেন, আপনারা এখনো রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করেনি। ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে। আমরা ছাড় দেবো না। তারা বিগত ১৭ বছর বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানো ষড়যন্ত্র করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!