ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

খেলাফত যুব মজলিসের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৭, ২৭ সেপ্টেম্বর ২০২৪
খেলাফত যুব মজলিসের আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ খেলাফত যুব মজলিসের আলোচনা সভা

বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ঢাকা মহানগরের উদ্যোগে ‘খেলাফতের পতন ও মুসলিম উম্মাহর নেতৃত্বহীন ১০০ বছর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বেলা ৩টার দিকে রাজধানী তোপখানা রোডের বিএমএ অডিটোরিয়ামে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর সভাপতি মাওলানা জাহিদুজ্জামান। এতে ৪৫০ থেকে ৫০০ জন অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে এখন সময় এসেছে খেলাফত প্রতিষ্ঠা করার। বাংলাদেশের যেসব ইসলামপন্থী সংগঠন রয়েছে সবার মধ্যে কিছু মত পার্থক্য থাকতে পারে। দেশের বেশি সংখ্যক মানুষ আশায় বুক বেধে  আছে, এবার ইসলামী দলগুলো একতাবদ্ধ হয়ে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে। সুতরাং দেশের সব ইসলামী দলের আহ্বান করি পেছনের ভুলত্রুটি ক্ষমা করে ভেদাভেদ ভুলে আসুন আমরা আগামী দিনে নতুন রাষ্ট্র তৈরি করতে একতাবদ্ধ হই।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মুফতী শরাফত হোসাইন, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসানাত জালালী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মণ্ডলির সদস্য মো. আব্দুল আজিজসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!