ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বাড়তি খরচ ছাড়া ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়লো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৯, ৩০ সেপ্টেম্বর ২০২৪
বাড়তি খরচ ছাড়া ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়লো
ফাইল ফটো

হোল্ডিং ট্যাক্স রেয়াত ও সারচার্জসহ কোনো ধরনের অতিরিক্ত খরচ ছাড়া ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়িয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

সোমবার ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসি এলাকাধীন সম্মানিত করদাতা/ব্যবসায়ীদের কর পরিশোধের সুবিধার্থে বকেয়াসহ চলতি (২০২৪-২৫) অর্থবছরের ৪ কিস্তি হোল্ডিং ট্যাক্স একত্রে অনলাইনে পরিশোধ করা হলে হালসনের অর্থাৎ ২০২৪-২৫ অর্থ বছরের ৪ কিস্তির ওপর শতকরা ১০ শতাংশ রেয়াতের সময়সীমা এবং সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো।

Advertisement

করদাতারা বর্ধিত সময়ের মধ্যে বকেয়াসহ চলতি (২০২৪-২৫) অর্থবছরের চার কিস্তি হোল্ডিং ট্যাক্স একত্রে পরিশোধ করে অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরের ৪ কিস্তির ওপর ১০ শতাংশ রেয়াতের সুযোগ গ্রহণ এবং ব্যবসায়ীদের সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ নেয়ার জন্য অনুরোধ করা হলো।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!